বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নিজের ওপর অত্যাচার করেছিলেন অরিজিৎ!

অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকেই গানের হাতেখড়ি মায়ের কাছে। এরপর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি রিয়্যালিটি শোর মঞ্চ হয়ে আজ জয় করেছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। প্রেম বিরহ কিংবা জীবনের কঠিন বাস্তবতা সব আবেগই যেন জীবন্ত হয়ে ওঠে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

তবে আজকের এই সাফল্য কিংবা কণ্ঠের যে দরদ নিয়ে ভক্তরা মাতোয়ারা তা মোটেও অনায়াস ছিল না। বরং নিজের কণ্ঠস্বরকে কাঙ্ক্ষিত রূপ দিতে একসময় নিজের ওপর ব্যাপক অত্যাচার করেছিলেন শিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছেন অরিজিৎ।

গায়ক জানান পেশাদার জীবনে যখন যাত্রা শুরু করেন তখন নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সেই সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। আজ তার কণ্ঠে যে দরদ ও নিখুঁত আবেগ কঠোর শ্রমে নিজের গলাকে ভেঙে নতুন রূপ দিয়েছেন তিনি।

অরিজিতের কথায়, ‘আসলে আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি। গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে অনেক অত্যাচার করেছি নিজের ওপর। রেওয়াজ করতে করতে আমি সব সীমা ছাড়িয়ে যেতাম। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ‘আশিকি ২’ সিনেমার গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেলেও এর পেছনের গল্পটা ছিল এমনই সংগ্রামের। নিজের স্বকীয়তা বজায় রাখতে এবং গলার স্বরে কাঙ্ক্ষিত আবেগ ফুটিয়ে তুলতে দিনের পর দিন নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন এই গায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X