বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আমার কোনো পুরুষের দরকার নেই : মালাইকা

মালাইকা অরোরা। ছবি : সংগৃহীত
মালাইকা অরোরা। ছবি : সংগৃহীত

বলিউডের ‘ফিটনেস কুইন’ মালাইকা অরোরাকে নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। বিশেষ করে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর থেকে তার ব্যক্তিগত জীবন এখন টক অব দ্য টাউন। গত দুই বছরে কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত হ্যান্ডসাম হাঙ্ক সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে ডালপালা মেলছে হাজারো গুঞ্জন। রহস্য আর রোমান্সের এই গোলকধাঁধায় মালাইকার মনের মানুষটি আসলে কে, তা নিয়ে নতুন করে সরগরম হয়ে উঠেছে বি-টাউন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলেন, ‘এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।’ এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানান তিনি।

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেহতার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।

তিনি বলেন, এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।

মালাইকা আরও বলেন, বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X