কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। খবর বিবিসির।

সোমবার (২০ জুলাই) সাক্ষাতের পর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাঢ় রঙের স্যুট ও টাই পরিহিত বার্নহ্যাম রাজা তৃতীয় চার্লসের পাশে দাঁড়িয়ে আছেন।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়, রাজা অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, বার্নহ্যাম রাজার প্রস্তাব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ সময় তার স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিলও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

এর আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ের স্টারমার।

এ বিষয়ে বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ার স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১১

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১২

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৪

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৫

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৬

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৭

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৮

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৯

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

২০
X