বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজকীয় সাজে সোনমের সাধ, নজর কাড়ল ‘বেবি বাম্প’

সোনম কাপুর I ছবি: সংগৃহীত
সোনম কাপুর I ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। এ উপলক্ষে রোববার (৮ ফেব্রুয়ারি) বাবা অনিল কাপুরের মুম্বাইয়ের বাসভবনে ধুমধাম করে অনুষ্ঠিত হলো তার ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’। তারকাবহুল এই আয়োজনে কাপুর পরিবারে যেন চাঁদের হাট বসেছিল। তবে আনন্দের এই মুহূর্ত ছাপিয়ে সোনমের সাহসী সাজপোশাক এবং বোন জাহ্নবী কাপুরের অনুপস্থিতি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।

এদিন সোনমকে দেখা গেছে ঐতিহ্যবাহী অথচ সাহসী লুকে। পরনে ছিল মানানসই লেহেঙ্গা, গলায় ভারী নেকলেস এবং কানে বড় টানা দুল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার অনাবৃত স্ফীতোদর। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে মাতৃত্বের এই সময়টাকে তিনি যে প্রতিটি মুহূর্তে উপভোগ করছেন, তা তার চোখে-মুখেই স্পষ্ট। তবে নেটিজেনদের একাংশ তার এই খোলামেলা ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ব্যক্তিগত মুহূর্তগুলো এভাবে প্রকাশ্যে না আনলেও চলত। যদিও সোনম বরাবরই ট্রল বা সমালোচনাকে ফুৎকারে উড়িয়ে দিতে পছন্দ করেন।

তারকাদের মেলা ও পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপম খেরসহ বলিউডের অনেক চেনা মুখ। কাপুর পরিবারের ভাই-বোনদের জন্য এটি ছিল একটি পারিবারিক পুনর্মিলনীর মতো। অর্জুন কাপুর, অংশুলা কাপুর এবং খুশি কাপুরকে দেখা গেছে আনন্দ করতে। খুশি কাপুর নিজেকে সাজিয়েছিলেন শাড়ি আর গয়নায়। তবে এই পুরো আয়োজনে কোথাও দেখা মেলেনি শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের। তার এই অনুপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজা তাদের প্রথম সন্তান বায়ুর মুখ এখনো সেভাবে প্রকাশ্যে আনেননি। পাপারাজ্জিদের ক্যামেরা থেকে সন্তানকে সবসময় আড়ালে রেখেছেন। এখন প্রশ্ন উঠছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি তারা একই গোপনীয়তা বজায় রাখবেন? নাকি এবার নিয়মের ব্যতিক্রম হবে?

সমালোচনা বা বিতর্ক যা-ই থাকুক, আহুজা ও কাপুর পরিবার এখন নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছে। সোনমের শেয়ার করা ছবিগুলো ভক্তদের কাছে প্রশংসিত হলেও, জাহ্নবীর অনুপস্থিতি এবং সোনমের ‘বোল্ড’ লুক নিয়ে আলোচনা থামছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X