বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

সোনম কাপুর । ছবি : সংগৃহীত
সোনম কাপুর । ছবি : সংগৃহীত

কাপুর ও আহুজা পরিবারে এখন উৎসবের আমেজ। দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রবিবার (২৯ মার্চ) এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি বিশেষ বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আজ ২৯ মার্চ আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো এবং ওর আগমনে আমাদের হৃদয় এক সুন্দর পূর্ণতা পেল।'

সোনম আরও যোগ করেন, তাদের বড় ছেলে বায়ু কাপুর আহুজা তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়, আর এর চার বছরের মাথায় দ্বিতীয় সন্তানের আগমনে এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি। কারিনা কাপুর খান থেকে শুরু করে বিটাউনের অনেক তারকাই এই নতুন অতিথিকে ভালোবাসা জানিয়েছেন।

এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে সোনমের দ্বিতীয়বার গর্ভাবস্থার গুঞ্জন শুরু হয়। প্রথমে মুখ না খুললেও সে বছরের নভেম্বরে প্রেগন্যান্সি চর্চায় সিলমোহর দেন সোনম। অভিনব কায়দায় মেটারনিটি ফটোশুটের মাধ্যমেই বেবি বাম্প প্রদর্শন করেন আহুজা ঘরনি। প্রিন্সেস ডায়ানার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে হট পিঙ্ক পোশাকে শেয়ার করা ছবিতে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘মাদার’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১১

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১২

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৩

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৪

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৫

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৬

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৭

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৮

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৯

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

২০
X