বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়

সালমান খান ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত
সালমান খান ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউডে যখন মুক্তির তারিখ মানেই বক্স অফিস যুদ্ধ, তখন সালমান খান ও অক্ষয় কুমারের গল্পটা ঠিক উল্টো। প্রতিযোগিতার উত্তাপ নয়, বরং পর্দার আড়ালে ধরা পড়ল দুই সুপারস্টারের বন্ধুত্বের দৃশ্য। সিনেমা মুক্তির আগে পরামর্শ, তারিখ বদলের সৌজন্য— সব মিলিয়ে স্পষ্ট হলো, এখানে লড়াই নয়, আছে পারস্পরিক সম্মান আর আস্থার নীরব সমঝোতা।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, অক্ষয় ও সালমানের মধ্যে সিনেমা মুক্তি নিয়ে সম্প্রতি সরাসরি কথা হয়েছে। সালমানকে অক্ষয় জিজ্ঞেস করেন, তার ‘ব্যাটল অব গালওয়ান’ আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কি না। সালমান জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রয়োজনীয় অনুমোদনে দেরি হওয়ায় সিনেমাটির কাজ কিছুটা ঝুলে আছে। এরপরই অক্ষয় তার ছবি ‘ভূত বাংলা’ ১০ এপ্রিল মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সালমানের সম্মতি নিয়ে তারিখ চূড়ান্ত করেন।

আরও জানা যায়, ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। চলতি সপ্তাহের সোমবার থেকে নতুন শিডিউলের কাজ শুরু হয়েছে, যা মাসের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশন বা সম্পাদনার কাজ। ফলে নির্দিষ্ট সময়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে আনা সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, সিনেমাটি আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পেতে পারে।

বলিউডে সাধারণত বড় তারকাদের সিনেমা একই দিনে মুক্তি পেলে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে। তবে সালমান ও অক্ষয়ের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের প্রজন্মের অভিনেতাদের তুলনায় তাদের মধ্যকার সম্পর্ক অনেক বেশি স্বচ্ছ। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X