বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাকশন দুনিয়ায় পূজা চেরি

পূজা চেরি। ছবি : সংগৃহীত
পূজা চেরি। ছবি : সংগৃহীত

ঈদের পর্দায় আবারও আলো ছড়াতে প্রস্তুত চিত্রনায়িকা পূজা চেরি। রোজার ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। এরই মধ্যে জানা গেছে, আসন্ন কোরবানি ঈদেও পর্দায় হাজির হতে চলেছেন তিনি। ২০২০ সালে কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ২০২৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ মুক্তি পেলেও আটকে ছিল সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। আসছে কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, মুক্তি উপলক্ষে এ সপ্তাহেই সিনেমাটির ট্রেলার প্রকাশ করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

আর এই সিনেমাতে পুরোদস্তুর অ্যাকশন গার্লের ভূমিকায় দেখা যাবে পূজাকে। এতে তিনি সোহানা চরিত্রে অভিনয় করেছেন। এ চরিত্রে কাজ করা প্রসঙ্গে পূজা চেরি এর আগে বলেছিলেন, ‘অনুভূতিটা এরকম যে— একটা স্বপ্ন দেখলাম, সেটা বাস্তবে পেয়ে গেলাম। আমি নিজেকে ভাগ্যবান এবং নিজেকে নিয়ে গর্ব করছি। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ জন্য ফাইট প্র্যাকটিস করছি। আয়নার সামনে দাঁড়িয়ে সোহানার মতো অভিনয় করছি। আমার আগের সিনেমাগুলোয় দর্শক যেভাবে আমাকে দেখছেন, এ সিনেমাতে ভিন্ন এক পূজাকে দেখবেন। পুরো একজন অ্যাকশন লেডি হিসেবে দর্শক দেখতে পাবেন আমাকে।’

মাসুদ রানা সিনেমার বেশিরভাগ শুটিং শেষ হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। বাকি ছিল একটি গান ও কয়েকটি দৃশ্যধারণের কাজ। অবশেষে সব জটিলতা কাটিয়ে সম্প্রতি শুরু হয়েছে বাকি থাকা শুটিং।

অন্যদিকে এ ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘দম’-এ অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন পূজা। সিনেমাটিতে তার চরিত্র ‘রানি’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে এখনো আলোচনা চলছে। শুধু দেশেই নয়, সিনেমাটি বিদেশের প্রেক্ষাগৃহেও প্রদর্শনের খবর পাওয়া গেছে।

সব মিলিয়ে বলা যায়, ‘দম’-এর সাফল্যের পর এবার অ্যাকশন অবতারে বড় পর্দায় ফিরছেন পূজা চেরি। কোরবানির ঈদে ‘মাসুদ রানা’ মুক্তি পেলে আবারও দর্শকের নজরের কেন্দ্রবিন্দুতে থাকবেন এ জনপ্রিয় অভিনেত্রী— এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

কালবেলা/আরডা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X