বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

লাঠিচার্জের রাতেই ভয়ংকর রূপে ধরা দিলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন । ছবি : সংগৃহীত
আল্লু অর্জুন । ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ভক্তদের উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘পুষ্পা’ খ্যাত এই তারকার জন্মদিন ঘিরে হায়দরাবাদজুড়ে ছিল উৎসবের আমেজ। তবে সেই উচ্ছ্বাসই একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বুধবার ৮ এপ্রিল ৪৪ বছরে পা রাখলেন আল্লু অর্জুন। জন্মদিনের আগের রাত থেকেই তার জুবিলি হিলসের বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার অনুরাগী। কারো হাতে পোস্টার কারো হাতে ফেস্টুন এবং অনেকে আবার প্রিয় তারকার ছবির চরিত্রে সেজে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিলেন।

অতিরিক্ত ভিড় ও আতশবাজির কারণে দ্রুত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে এই বিশৃঙ্খলার মধ্যেই ভক্তদের জন্য চমক দেন আল্লু অর্জুন। জন্মদিনেই প্রকাশ্যে আসে তার নতুন বড় বাজেটের সিনেমার ফার্স্ট লুক। ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমারের পরিচালনায় তৈরি এই কল্পবিজ্ঞানধর্মী ছবির নাম ‘রাকা’। প্রায় ৮০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

প্রকাশিত ফার্স্ট লুকে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু। ন্যাড়া মাথা তীক্ষ্ণ নখ লোমশ দেহ এবং প্রায় পশুসদৃশ এক চরিত্রে দেখা দিয়েছেন তিনি। এই নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে পুনর্জন্মের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অতীত ও বর্তমান দুটি সময়কালই দেখানো হবে। গত দুই বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা অ্যাটলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X