বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ

রণদীপ হুদা । ছবি : সংগৃহীত
রণদীপ হুদা । ছবি : সংগৃহীত

পর্দায় তার উপস্থিতি মানেই রুদ্রমূর্তি কিংবা বলিষ্ঠ অভিনয়, কিন্তু এবার বাস্তবের আঙিনায় এক অন্য রণদীপ হুদাকে দেখল ভক্তরা। সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরাম। এবার কোলজুড়ে আসা সেই ছোট্ট ‘রাজকন্যা’র ছবি আর মিষ্টি নাম প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন রণদীপ। সেই পোস্টে মিশে আছে বাবার আনন্দ আর এক নতুন জীবনের গল্প, যা মুহূর্তেই জয় করে নিয়েছে নেটিজেনদের হৃদয়।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবি ও মেয়ের নাম প্রকাশ করে রণদীপ ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পৃথিবীর এক নতুন কেন্দ্র। নিওমিকা নামের অর্থ হলো, ঐশ্বরিক আশীর্বাদ, স্বাধীনতা এবং আকাশের মতো অসীম।

প্রকাশিত পোস্টে রণদীপ দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে মা লিন লাইশরামকে দেখা যাচ্ছে নিওমিকাকে পরম মমতায় কোলে নিয়ে বসে থাকতে। তবে শুধু ছবিই নয়, রণদীপ একটি অডিও ক্লিপও শেয়ার করেছেন পোস্টে। সেখানে বাবাকে তার ছোট্ট মেয়েকে প্রথমবার নাম ধরে ডাকতে শোনা যায়। অভিনেতার এই পোস্টের নিচে সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা তাকে অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

এদিকে সন্তানজন্মের খবরও এক অন্য ধরনের পোস্টে দিয়েছিলেন রণদীপ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের বাবার কোলে মেয়ের ছবি দিয়ে খুশির খবর ভাগ করে অভিনেতা লিখেছিলেন, ‘‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।’

জানা যায়, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই দাদা-নাতনির ছবি ভাগ করে নিয়েছিলেন এই অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X