বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার শ্রদ্ধার বিপরীতে রণদীপ

শ্রদ্ধা কাপুর ও রণদীপ হুদা I ছবি: সংগৃহীত
শ্রদ্ধা কাপুর ও রণদীপ হুদা I ছবি: সংগৃহীত

চাভার সাফল্যের পর, পরিচালক লক্ষ্মণ উতেকার তার পরবর্তী বায়োপিক সিনেমা ‘ঈথা’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই ছবিটি নির্মাণ হতে চলেছে কিংবদন্তি লাবনী এবং তামাশা শিল্পী, বিত্তাভাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। নির্মিতব্য এই চলচ্চিত্রটিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধার বিপরীতে অভিনয় করতে চলেছেন রণদীপ হুদাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানা যায়, “মুম্বাইয়ে এ সিনেমার শুটিং শুরু হবে এই মাসের শেষ দিকে। রণদীপ শ্রদ্ধার বিপরীতে রোমান্টিক লিড চরিত্রে অভিনয় করবেন।

এদিকে ছবির নির্মাতা কাস্টিং নিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, কারণ রণদীপ এবং শ্রদ্ধা উভয়েই সেই গভীরতা ও বহুমুখিতা নিয়ে আসেন যা নির্মাতা উতেকারের ভিশনের সঙ্গে পুরোপুরি মানানসই।

জানা যায়, ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র প্রাণপুরুষদের অন্যতম। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই হয়ে উঠছে ‘ঈথা’র কেন্দ্রীয় আবেগ।

এ ছাড়া এই সিনেমায় রণদীপ হুডা এবং শ্রদ্ধা কাপুরের মধ্যে এক অনন্য অভিনয়শৈলী ফুটে উঠতে চলেছে, কারণ তারা বাণিজ্যিক প্রভাব এবং শক্তিশালী অভিনয়ের মধ্যে সুন্দর ভারসাম্য রাখতে সক্ষম।

শক্তিশালী গল্প এবং চমৎকার কাস্টিংয়ের সঙ্গে, ছবিটি মহারাষ্ট্রের সমৃদ্ধ লোকশিল্প ঐতিহ্যের প্রতি একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি এবং বিত্তাভাই নারায়ণগাঁওকরের প্রতি একটি সার্থক উৎসর্গ হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

রণদীপকে সবশেষ দেখা যায় চলতি বছরের মুক্তি প্রাপ্ত সিনেমা জাট-এ। ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি। চলচ্চিত্রটিতে রণদীপের বিপরীতে অভিনয় করেছেন সানি দেওল, আয়েশা খান, সাইয়ামি খের, ভীনিত কুমার সিং সহ আরও অনেকে।

এদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

তার এই জনপ্রিয়তায় প্রমাণ মিলেছে সাম্প্রতিক হ্যালোইন উৎসবেও। যেখানে যুক্তরাষ্ট্রে এক নারীকে দেখা গেছে শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে। আর এখানেই বোঝা যায়, শ্রদ্ধার আইকনিক চরিত্রগুলো আজও দর্শকের মনে জাগিয়ে রাখে এক বিশেষ নস্টালজিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X