বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানের বাবা হলেন রণদীপ হুদা

রণদীপ হুদা। ছবি : সংগৃহীত
রণদীপ হুদা। ছবি : সংগৃহীত

নতুন এক আনন্দের আলোয় ভরে উঠল অভিনেতা রণদীপ হুদা ও তার স্ত্রী লিন লাইশরাম-এর জীবন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের সংসারে এলো সবচেয়ে বড় সুখবর। গত বছরের নভেম্বর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতির সুখবর শোনার জন্য। অবশেষে মঙ্গলবার (১০ মার্চ) রণদীপ-লিনের ঘর আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পুরো পরিবার, আর ভক্তরাও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা জুটিকে।

আনন্দের খবর জানিয়ে রণদীপ হুদা তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। বাবা হয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা লেখেন, ‘আমি আজ বাবা হওয়ার পর, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে বাবা।’

স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রণদীপ হুদা লেখেন, ‘সবচেয়ে বড় কথা, আমাকে বাবা বানানোর জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে আনার জন্য লিন তোমাকে ধন্যবাদ। ছোট্ট একটি মেয়ে আর সারাজীবনের ভালোবাসা।’

রণদীপ হুদা ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী লিন লাইশারামকে। যদিও রণদীপ হুদার চেয়ে ১০ বছরের ছোট লিন। ২০২৩ সালের ২৯ নভেম্বর, মণিপুর রাজ্যের ইম্ফলে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশরাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে।

এদিকে ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরও আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শোনা যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X