বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে রূপকথার মতো চতুর্থ বিবাহবার্ষিকী কাটিয়ে দেশে ফিরতেই যেন বদলে গেল সব রঙ! তবে কি কাপুর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি? অস্ট্রিয়ার সেই মোমবাতি জ্বলা মায়াবী রোমান্স আর রণবীরের সঙ্গে কাটানো নিভৃত মুহূর্তের রেশ কাটতে না কাটতেই ভারতের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে দেখা গেল আলিয়া ভাটকে। পাপারাজ্জিদের ক্যামেরায় আলিয়ার সেই রহস্যময় উপস্থিতি ঘিরেই এখন বলিপাড়ায় তুঙ্গে জল্পনা, তবে কি রাহার খেলার সঙ্গী আসতে চলেছে খুব শীঘ্রই?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে আলিয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

এদিকে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

উল্লেখ্য, বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X