রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আমি চাই রাহা বড় হয়ে যেন অ্যাথলেট হয় : আলিয়া

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

রূপালি পর্দার ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনেই কেটেছে মা-বাবার জীবন। ভক্তদের ধারণা ছিল উত্তরসূরি হিসেবে ছোট্ট রাহা কাপুরও রাজত্ব করবে বলিউডের রুপালি সাম্রাজ্যে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার সেই চেনা ছক ভেঙে দিয়ে মা আলিয়া ভাট শোনালেন এক অন্যরকম গল্প। যেখানে মেয়ের হাতে কোনো স্ক্রিপ্ট নয়, বরং তিনি দেখতে চান ব্যাট কিংবা গতির বল। সবুজে ঘেরা ক্রিকেট মাঠই কি তবে হতে যাচ্ছে কাপুর খানদানের এই রাজকন্যার নতুন রণক্ষেত্র? বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এমন ইচ্ছায় এখন তোলপাড় পুরো বি-টাউন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আলিয়া ভাট। প্রকাশিত সেই সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে আলিয়া বলেন, ‘রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড চঞ্চল এবং প্রতিযোগী মনোভাবাপন্ন। আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলেট হয়। ও এখনই খুব পরিশ্রমী এবং সারাক্ষণ ছোটাছুটি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি আমি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’

এদিকে নিজের জীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, তার মা যেভাবে সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, তা আলিয়াকে আজীবন অনুপ্রাণিত করে।

উল্লেখ্য, বর্তমানে বি-টাউনে ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে আছেন আলিয়া। খুব শিগগিরই আসন্ন সিনেমা ‘আলফা’-তে অ্যাকশন লুকে দেখা যাবে এই সুন্দরীকে। এছাড়া সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X