বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেজাজ হারালেন কারিশমা কাপুর

কারিশমা কাপুর । ছবি : সংগৃহীত
কারিশমা কাপুর । ছবি : সংগৃহীত

বলিউডের নব্বই দশকের হার্টথ্রব কারিশমা কাপুর এবার পাপারাজ্জিদের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করলেন। পাপারাজ্জিদের জুম লেন্সের অবাধ বিচরণ আর ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ নিয়ে নিজের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিলেন বলিউডের এই সুন্দরী। জনসমক্ষে স্পষ্ট জানিয়ে দিলেন,সবকিছুর একটা সীমা থাকা উচিত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি শুটিং সেটে পৌঁছালে অভ্যাসবশত কারিশমাকে ঘিরে ধরেন ক্যামেরাম্যানরা। নিয়ম মেনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। কিন্তু বিপত্তি ঘটে যখন তিনি পোজ দেওয়ার জায়গা থেকে সরে যাচ্ছিলেন।

কারিশমা লক্ষ্য করেন, কয়েকজন ক্যামেরাম্যান তাকে পিছন থেকে জুম করে ছবি তোলার চেষ্টা করছেন। বিষয়টি নজর এড়ায়নি তার। তাৎক্ষণিক ঘুরে দাঁড়িয়ে কড়া ভাষায় তিনি বলেন, ‘বেশি জুম করবেন না।’ কারিশমার এই কড়া বার্তার ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের বড় একটি অংশ অভিনেত্রীর এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘আমি একটি ভিডিও দেখেছি যেখানে সিড এবং কিয়ারা একটি অনুষ্ঠানের জন্য পোজ দিচ্ছিলেন। অথচ পাপারাজ্জিরা সিডকে সরিয়ে কিয়ারাকে জুম করছিল। এটা সত্যিই অসম্মানজনক।’

এদিকে ব্যক্তিগত জীবনের এই তিক্ত অভিজ্ঞতার মাঝেই পেশাদার জীবনে দারুণ ছন্দে আছেন কারিশমা। সম্প্রতি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজার প্রকাশ পেয়েছে। সেখানে কারিশমার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১০

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১১

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১২

নতুন ভিসানীতির অনুমোদন

১৩

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৪

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

১৫

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬ 

১৬

গ্যাস বিল নিয়ে প্রতারণা, পরিশোধের বিষয়ে জরুরি সতর্কবার্তা

১৭

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

১৮

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

১৯

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০
X