বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক

কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত
কারিশমার সাবেক স্বামীর সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত হওয়ার পর তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকার এই সম্পত্তির উত্তরাধিকার নিয়ে পরিবারে চলছে তীব্র অভিযোগ–পাল্টা অভিযোগ।

এবার সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর-এর বিরুদ্ধে সম্পত্তির দলিল জাল করে নিজ নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছেন সঞ্জয়ের মা ও বোন মন্দিরা কাপুর। তাদের দাবি, সঠিক ভাগ কারও হাতে তুলে দেওয়া হয়নি। এমনকি সঞ্জয়ের মায়ের কাছেও নাকি প্রিয়া একটি টাকাও দেননি।

যা নিয়ে সঞ্জয়ের বোন মন্দিরা এক পডকাস্টে বলেন, ‘আমার ভাই আমাদের জন্য কিছুই রাখবেন না—এটা হয় না। প্রিয়া দলিল নিয়ে নয়ছয় করেছে।’ এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন আলোচনা শুরু হয়েছে।

এতদিন প্রকাশ্যে কিছু না বললেও, কারিশমার বোন কারিনা কাপুর খান মন্দিরার বক্তব্য সংবলিত পডকাস্ট ভিডিওতে ‘লাইক’ দিয়ে পরোক্ষভাবে নিজের অবস্থান জানিয়েছেন। বলিউড মহলে অনেকেই মনে করছেন, এটি প্রিয়াকে ঘিরে কারিনার ক্ষোভের ইঙ্গিত।

এদিকে দিল্লি আদালতে আবেদন করেছেন কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ান। তাদের আইনজীবীর দাবি—সত্যিকার উত্তরাধিকারী হলেও শিশুদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রিয়ার বিরুদ্ধে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদনও জমা পড়েছে।

এদিকে প্রিয়া কাপুর এখনো অভিযোগগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। আদালতের সিদ্ধান্ত এবং সম্পত্তি বণ্টনের ফলাফলের ওপর ভবিষ্যৎ নির্ভর করছে। তবে সঞ্জয় কাপুর পরিবারের এই বিতর্ক বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১০

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১২

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৩

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৪

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৫

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৬

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৮

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৯

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

২০
X