বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

অভিষেকের সঙ্গে প্রেম, বাগদান নিয়ে কারিশমার স্বীকারোক্তি

অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। ছবি : সংগৃহীত
অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার ইতিহাস নতুন নয়। তবে অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের প্রেম, বাগদান এবং আকস্মিক ভাঙন এখনো আলোচনায় থাকে। দীর্ঘদিন প্রেমের পর ২০০২ সালে অমিতাভ বচ্চনের ৬০তম জন্মদিনে জয়া বচ্চন আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। তখন বলিউডে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই উৎসব অচিরেই মিলিয়ে যায়—২০০৩ সালে আচমকাই ভেঙে যায় এই বিয়ে।

সম্প্রতি কারিশমার একটি পুরোনো সাক্ষাৎকার ফের সামনে এসেছে। সেখানে তিনি সেই সময়টিকে জীবনের সবচেয়ে কঠিন সময় বলে উল্লেখ করেছেন। কারিশমা বলেন, ‘আমার কষ্ট আর যন্ত্রণা একাই সামলেছি। আমি চাই না কোনো মেয়ের জীবনে এমন অভিজ্ঞতা আসুক।’

২০০৩ সালে রেডিফ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিচ্ছেদের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। জনসমক্ষে দুঃখ প্রকাশে প্রস্তুত ছিলেন না। তার ভাষায়, ‘আমি সম্মানের সঙ্গে চুপ থাকাকে বেছে নিয়েছিলাম। আমি সবসময়ই কম কথা বলা একজন নারী।’

কারিশমার মতে, সেই সময়ের যন্ত্রণা তাকে মানসিকভাবে আঘাত করলেও পরিবার ও কাছের মানুষ তাকে শক্তি জুগিয়েছিলেন। ‘আমার মা-বাবা, বোন, দাদিজি, দুই পিসি আর বন্ধুরা না থাকলে আমি ট্রমা কাটিয়ে উঠতে পারতাম না।’

যদিও বাগদান ভাঙার সঠিক কারণ নিয়ে দুই পরিবার কখনো প্রকাশ্যে কিছু বলেনি। গুঞ্জন ছিল, কারিশমার মা ববিতা কাপুর ও বচ্চন পরিবারের মতবিরোধই বিচ্ছেদের মূল কারণ।

একই বছরে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা। প্রায় এক দশকের বেশি সময় সংসার টিকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান রয়েছে। চলতি বছরের ১২ জুন মারা যান সঞ্জয় কাপুর। তবে কারিশমা এরপর আর বিয়ের সিদ্ধান্ত নেননি।

কারিশমার সেই অভিজ্ঞতা বলিউডে আজও এক আলোচিত অধ্যায়। ব্যক্তিগত যন্ত্রণা কাটিয়ে তিনি অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান, যদিও পরে আবারও পর্দায় ফিরেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X