কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতে হাজির কারিশমার দুই সন্তান

সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতে হাজির কারিশমার দুই সন্তান। ছবি : সংগৃহীত
সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতে হাজির কারিশমার দুই সন্তান। ছবি : সংগৃহীত

বলিউডের শিরোনামে ফের কাঁপুনি লাগালো কাপুর পরিবার। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর এবার সম্পত্তি ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছেন কারিশমা কাপুরের দুই সন্তান, কিয়ান রাজ কাপুর ও সামাইরা কাপুর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কিয়ান ও সামাইরা অভিযোগ করেছেন যে, তাদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় স্ত্রী) একটি জাল উইল তৈরি করেছেন, যার মাধ্যমে তিনি সম্পূর্ণ সম্পত্তির দখল নিতে চাচ্ছেন। তাদের দাবি, প্রিয়া কাপুরের দুই সহযোগী— দীনেশ আগরওয়াল ও নীতিন শর্মার সঙ্গে মিলে উইলটি সাত সপ্তাহ গোপন রাখার পর ৩০ জুলাই ২০২৫-এ এক পারিবারিক বৈঠকে তা উপস্থাপন করেন।

কিয়ান ও সামাইরা আদালতে জানান, ‘যে তথাকথিত উইল আমাদের বাবার নামে তৈরি দেখানো হয়েছে, তা আইনি দিক থেকে বৈধ নয়। এটি জাল, কৃত্রিম এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।’ তারা আদালতের কাছে দাবি জানিয়েছেন, তারা ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে স্বীকৃতি পেতে এবং বাবার বিশাল সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করা হোক।

তাদের অভিযোগ, প্রিয়া কাপুর প্রথমে বলেছিলেন যে কোনো উইল নেই এবং সব সম্পত্তি রয়েছে আর কে ফ্যামিলি ট্রাস্টের অধীনে। কিন্তু ২১ মার্চ ২০২৫ তারিখের একটি উইল হঠাৎ পেশ করার পরই পারিবারিক দ্বন্দ্বের সূচনা হয়।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জুন পোলো খেলতে গিয়ে হঠাৎ মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। ১৯ জুন লোধি শ্মশান ঘাটে ছেলের হাতে তার চিতায় অগ্নিসংস্কার সম্পন্ন হয়। মৃত্যুর পর থেকে প্রিয়া কাপুর ট্রাস্ট সম্পর্কিত নথি ও আর্থিক খাতার প্রবেশাধিকার সীমিত করে রাখেন, যা কিয়ান ও সামাইরার মধ্যে সন্দেহ ও উত্তেজনা তৈরি করেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X