বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

কোন অতীত ভুলতে পারছেন না সাইফ আলি খান?

সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
সাইফ আলি খান। ছবি : সংগৃহীত

বলিউডে এমন স্বীকারোক্তি সচরাচর শোনা যায় না। বহু বছর ধরে কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন সাইফ আলি খান, তবুও মন নাকি কখনও কখনও ছুটে যায় অতীতের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের দিকে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালিত এক জনপ্রিয় অনুষ্ঠানে এসে এমন খোলামেলা স্বীকারোক্তি করে চমকে দিয়েছেন নবাবপুত্র সাইফ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই অনুষ্ঠানে সাইফ বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন অমৃতা সিং। নায়কের ভাষায়, ‘এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করেন অমৃতা। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। তবে তার কিছু পরামর্শ আমার কাজে লাগেনি।’

আলোচনার একপর্যায়ে কাজল মজা করে বলেন, ‘তোমাকে তো ভালোই মানুষ করেছে।’ জবাবে সাইফ বলেন, ‘ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সেই কারণেই আজও ওকে মনে পড়ে।’

সাইফ আরও জানান, অমৃতার সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ, যদিও খুব বেশি যোগাযোগ হয় না। এ নিয়ে নায়ক বলেন, ‘সুসম্পর্ক আছে, তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে।’

১৯৯১ সালে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X