বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেছে ভিকির জীবন

ভিকি কৌশল। ছবি: সংগৃহীত
ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ভিকি কৌশলের জীবনে এখন নতুন এক অধ্যায়। সম্প্রতি প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান। সন্তান জন্মের এক মাসের একটু বেশি সময় পার হলেও, নতুন এই অভিজ্ঞতা এখনো ভিকির কাছে একেবারেই নতুন ও আবেগময়।

ভিকি ও ক্যাটের জীবনে সন্তানের আগমন অনেক কিছুই পরিবর্তন এনেছে। সম্প্রতি এক পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ভিকি মজার ছলে বলেন, ‘ছেলের জন্মের পর তিনি নাকি অভিনয়ের চেয়ে ডায়াপার বদলাতেই বেশি দক্ষ হয়ে উঠেছেন—এই মন্তব্যে মুহূর্তেই হাসিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।’

এনডিটিভির একটি বিশেষ আয়োজনে অংশ নিয়ে ‘ছাভা’ সিনেমায় ছত্রপতি সম্ভাজি মহারাজ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহণ করেন ভিকি কৌশল। ট্রফি হাতে নিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘এই পুরস্কার আমার পরিবারের জন্য এবং আমার সেই ছোট্ট সন্তানের জন্য, যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বাবা হওয়ার পর এই প্রথম শহর ছেড়ে বাইরে এসেছি, আর সেটা আমার জন্য ভীষণ কঠিন ছিল।’

তবে কষ্টের মাঝেও গর্বের অনুভূতি লুকিয়ে ছিল অভিনেতার কথায়। তিনি জানান, ভবিষ্যতে তার ছেলে বড় হয়ে যখন বাবাকে পুরস্কার নিতে দেখবে, তখন সে নিশ্চয়ই গর্ব অনুভব করবে।

নবজাতক সন্তানকে ঘিরে নতুন জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ভিকি বলেন, ‘এখনো কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবকিছুই খুব নতুন, খুব জাদুকরী। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এটা একেবারেই বিশেষ একটি সময়। ঈশ্বর আমাদের প্রতি খুবই দয়ালু হয়েছেন। পরিবার ভীষণ খুশি।’

প্রসঙ্গত, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের প্রথম সন্তানের বাবা-মা হন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে তারা এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টটিতে ছিল একটি টেডি বেয়ার ও একটি শিশুর বেবি ক্যারেজের ছবি। আপাতত সন্তানের নাম প্রকাশ না করলেও, প্রিয় তারকা দম্পতির পরিবার বড় হওয়ায় ভক্তদের আনন্দের কমতি নেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X