বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

ভিকি কৌশল ও কৃতি স্যানন I ছবি: সংগৃহীত
ভিকি কৌশল ও কৃতি স্যানন I ছবি: সংগৃহীত

বলিউডে ছবি বানানো এখন শুধু ক্যামেরা-লাইট-অ্যাকশনের খেলায় সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে বাজেটের ভয়ংকর এক যুদ্ধক্ষেত্রে। নির্ধারিত খরচের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই যখন বাজেট ফুলে-ফেঁপে ওঠে, তখনই শোনা যায় কটাক্ষ—‘খাজনার থেকে বাজনা বেশি’। তারকাদের বিলাসী আবদার, শুটিং ফ্লোরের অপ্রত্যাশিত চাহিদা আর বাড়তি সুযোগ-সুবিধার জেরে প্রযোজকদের মাথায় হাত। এই উত্তাল পরিস্থিতিতেই অবশেষে নীরবতা ভাঙলেন বি-টাউনের জনপ্রিয় তারকা ভিকি কৌশল ও কৃতি স্যানন, জানালেন বাজেট বাড়ার নেপথ্যের অজানা গল্প।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুজনকে প্রশ্ন করা হয় এই বিষয়ে। এ প্রসঙ্গে প্রথমে ভিকি বলেন, ‘আমার মনে হয় আমরা যেটা শুনছি সেটা আমরা এখনো দেখিনি। তবে একেবারে এই অভিযোগ উড়িয়েও দিছি না। এখনো সেভাবে বিষয়টা আমার চোখে পড়েনি। আমি এটা নিয়ে শুধু শুনেছি। তবে এটাই বলার যে, সত্যিই যদি এভাবে অনর্থক বাজেট বেড়ে যাওয়ার ফলে কোনো ছবি ও তার প্রযোজক ক্ষতিগ্রস্ত হন তা নিয়ে সত্যিই ভাবা উচিত।’

অন্যদিকে কৃতি বলেন, ’কিছু সুবিধা শুটিংফ্লোরে থাকলে অভিনেতা-অভিনেত্রীদের সুবিধা হয়। যেমন ধরুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি যদি কারও শুটিংয়ের শিডিউল রয়েছে। অথচ তাকে বিকেলে জিম মিস করলে চলবে না। শুটিংয়ের ফাঁকে জিম করার প্রয়োজনেই সেই ব্যবস্থা থাকলে বাইরে যেতে হয় না। ফ্লোরেই সেই সুবিধা পাওয়া যায়। আর এই বিষয়টা সকল প্রযোজক বোঝেন বলেই আমি মনে করি।‘

এদিকে সিনে-বিশ্লেষক কোমল নাহতা বেশ কিছু মাস আগে এই নিয়ে মুখ খুলেছিলেন। তুলে ধরেছিলেন যে তারকারা কীভাবে অতিরিক্ত খরচ করেন ছবির শুটিং ফ্লোরে। শুধু তাই নয়, এই নিয়ে মুখ খুলেছিলেন বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খানও।

আমির বলেন, 'এই সময়ের তারকাদের চাহিদার শেষ নেই। কেন ছবি প্রযোজনা করা ছাড়া আরও কোনও বিষয় একজন প্রযোজক দেখবেন? তা তো দেখা তার কাজ নয়। এমনকি ছবির অভিনেতার কোনো বাড়তি বিলের খরচ মেটানোর কথাও প্রযোজকের নয়। তিনি আরও বলেন, বলতে দ্বিধা নেই এখনকার তারকারা শুটিং ফ্লোরে এসে অনেক কিছুই দাবি করেন। তাদের শুটিং ফ্লোরে লাইভ কিচেন চাই, জিম চাই। আমনকি তাদের স্পট বয় থেকে গাড়ির চালকের টাকাও প্রযোজক মেটান।‘

সব মিলিয়ে বলিউডের বাজেট-বিতর্কে নতুন করে আগুনে ঘি ঢালল ভিকি কৌশল ও কৃতি স্যাননের মন্তব্য। তারকাদের দায়বদ্ধতা, প্রযোজকদের চাপ আর বাণিজ্যিক বাস্তবতার টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে এই আলোচনা, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রি জুড়ে।

বাজেটের এই লাগামছাড়া দৌড় থামাতে আদৌ কি বদল আসবে, নাকি ‘খাজনার থেকে বাজনা বেশি’ কথাটাই ভবিষ্যতেও বলিউডের অঘোষিত সত্য হয়ে থাকবে, সেদিকেই তাকিয়ে এখন দর্শক থেকে নির্মাতা সবাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১০

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১১

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১২

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৩

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৪

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৫

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৬

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৭

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৮

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৯

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

২০
X