বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

থ্রি ইডিয়টস ২-এ কে থাকছেন, কে বাদ পড়ছেন?

থ্রি ইডিয়টস ২-এ কে থাকছেন, কে বাদ পড়ছেন? I ছবি : সংগৃহীত
থ্রি ইডিয়টস ২-এ কে থাকছেন, কে বাদ পড়ছেন? I ছবি : সংগৃহীত

২০০৯ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’। বক্স অফিসে ঝড় তোলা রাজকুমার হিরানি পরিচালিত এই ব্লকবাস্টার ছবিটি আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে অমলিন। র‍্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব এবং তাদের শিক্ষাজীবনের হাস্যরসাত্মক অথচ গভীর বার্তা মুগ্ধ করেছিল দর্শকদের। দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর এলো—খুব শিগগিরই পর্দায় ফিরছে এই আইকনিক ছবির সিক্যুয়েল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে।

কাস্টিংয়ে বড় চমক ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। অর্থাৎ, ১৫ বছর আগের সেই চেনা মুখগুলোকেই আবার নতুন গল্পে দেখা যাবে। আগের মতোই ‘র‍্যাঞ্চো’র ভূমিকায় থাকছেন আমির খান এবং তার বিপরীতে ‘পিয়া শাস্ত্রবুদ্ধি’ চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। অন্যদিকে, র‍্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু ‘রাজু রস্তোগি’ ও ‘ফারহান’র চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন।

গল্প কোথা থেকে শুরু? প্রথম ছবির শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে এসে লাদাখের প্যাংগং হ্রদের পাড়ে র‍্যাঞ্চোর (আমির) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া (কারিনা)। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কি না, তা নিয়ে দর্শক মহলে জল্পনা থাকলেও, এটি নিশ্চিত যে তিন বন্ধুর জীবনে নতুন কোনো অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। আর তার সঙ্গে রাজকুমার হিরানির স্পেশাল ‘হিউমার’ তো থাকছেই।

বায়োপিক থামিয়ে সিক্যুয়েলে মনোযোগ জানা গেছে, এই সিক্যুয়েলকে আলোর মুখ দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও আপাতত স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। অনেক আগেই তিনি সিক্যুয়েলের পরিকল্পনা করলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৬ সালেই পর্দায় ফিরতে চলেছে আমির-কারিনা ও শরমন-মাধবনের পুরো দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X