বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যে সিনেমায় সালমানের চেয়ে চারগুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন নায়িকা

সালমান খান ও ভাগ্যশ্রী । ছবি : সংগৃহীত
সালমান খান ও ভাগ্যশ্রী । ছবি : সংগৃহীত

বলিউডের শীর্ষ তারকা সালমান খান বর্তমানে চড়া পারিশ্রমিক নিলেও ক্যারিয়ারের শুরুতে একটি ব্লকবাস্টার সিনেমায় নায়িকা ভাগ্যশ্রীর চেয়েও কম টাকা পেয়েছিলেন। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক নিয়েছিলেন নবাগত এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার পেছনের কারণ ও বলিউডের পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেছেন ভাগ্যশ্রী।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার জন্য সালমান খান মাত্র ২৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। অন্যদিকে একই সিনেমায় অভিনয়ের জন্য ভাগ্যশ্রীকে দেওয়া হয়েছিল ১ লাখ রুপি। মূলত চাহিদা ও সরবরাহের সমীকরণের কারণেই সে সময় সালমানের চেয়ে চারগুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এ নিয়ে ভাগ্যশ্রী জানান এটি ছিল সম্পূর্ণ একটি ব্যবসায়িক সিদ্ধান্ত।

সেই সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে ভাগ্যশ্রী বলেন, ‘এটি মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। একজন নারী কঠোর পরিশ্রম করলেও যদি প্রযোজক বা পরিচালক মনে করেন অন্য কেউও সেই কাজ করতে পারবেন তবে তারা নিজেদের ইচ্ছেমতো টাকা দেবেন। তখন অভিনেত্রীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি সেই টাকায় কাজ করবেন কি না।’

তিনি আরও উল্লেখ করেন বলিউডে অনেকেই কাজের সুযোগ পেতে কম পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়ে যান যা পারিশ্রমিক সমতার পথে বড় বাধা।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া সুরাজ বারজাত্য পরিচালিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। অন্যদিকে সালমান খান এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং সালমান ও ভাগ্যশ্রী জুটি রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন। এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন অলোক নাথ রিমা লাগু ও মনীশ বহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১০

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১১

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১২

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৩

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৪

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৫

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৭

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৮

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৯

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

২০
X