শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিগ বসের জার্নি মানসিকভাবে কষ্টদায়ক: তানিশা

তানিশা মুখার্জি । ছবি : সংগৃহীত
তানিশা মুখার্জি । ছবি : সংগৃহীত

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি তানিশাও রুপালি জগতে পা রেখেছেন।

বিতর্কিত টিভি রিয়্যালিটি শো বিগ বসের সপ্তম সিজনে অংশ নিয়েছিলেন তানিশা। এ আসরে ফার্স্ট রানারআপ নির্বাচিত হন এই অভিনেত্রী। তবে তার এই যাত্রা মোটেও সুখকর ছিল না। এটিকে ট্রমাটিক বলে মন্তব্য করেছেন তানিশা। পাশাপাশি এই রিয়্যালিটি শোকে মানসিকভাবে কষ্টদায়ক ও আবেগগতভাবে ভীষণ চাপের বলেও জানান এই তারকা।

পডকাস্ট মামারাজিকে দেওয়া সাক্ষাৎকারে তানিশা মুখার্জি বলেন, ‘বিগ বসের সপ্তম সিজনে আমার অনেক কথোপকথন কেটে দেওয়া হতো। কারণ আমি ভালো হিন্দি বলতে পারতাম না ফলে ইংরেজিতে কথা বলতাম। এই মঞ্চে ইচ্ছাকৃতভাবে কিছু বিষয় নিয়ে কথা বলতাম না যাতে ঝগড়া বা খারাপ পরিস্থিতি তৈরি না হয় এবং আমার পরিবারের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া না যায়।’

বিগ বসের ঘরে যখন তানিশা ছিলেন তখন অপরিণত ছিলেন বলে মত তার। এ অভিনেত্রী বলেন, ‘বিগ বসের শো থেকে বের হওয়ার আগে বুঝতেই পারিনি অন্য প্রতিযোগীরা স্ক্রিন টাইম পাওয়ার জন্য কাজল অজয় দেবগনের নাম ব্যবহার করছিলেন। আসলে আমি তখন খুব সরল অপরিণত ছিলাম। এখন হলে নিজেকে এমন পরিস্থিতি ফেলতাম না যেখানে আমার পরিবার সম্পর্কে যা খুশি বলার অধিকার পায়। এই অভিজ্ঞতা আমাকে অনেক বেশি সচেতন করে তুলেছে। কারণ মানুষ সত্যিই আমার পরিবারের পেছনে লেগেছিল। এমনকি চ্যানেল কর্তৃপক্ষও মাঝে মাঝে আমাকে কষ্ট দিয়েছে।’

এ আলাপচারিতায় তানিশার কাছে জানতে চাওয়া হয় বিগ বসের অভিজ্ঞতা ট্রমাটিক ছিল কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই।’ বিগ বসের ঘরের বন্ধুত্বকে ট্রমা বন্ড বলেও মন্তব্য করেছেন তানিশা। ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘মানুষ যখন সেই ট্রমা থেকে সেরে ওঠে তখন বুঝতে পারে সেই বন্ধুত্বগুলোর প্রকৃত বাস্তবতা।’

তানিশা যখন বিগ বসের ঘরে ছিলেন তখন তার পরিবারের কেউ সেখানে যাননি। পরিবারের কেউ কেন যাননি তা জানতে চাইলে তানিশা বলেন, ‘তারা বিনা পয়সায় কেন আসবেন। এটাও তো একটা টিভি শো। এখানে সবাই পারিশ্রমিক পাচ্ছেন।’

বিভিন্ন টিভি রিয়্যালিটি শোতে কাজ করে বিশেষ পরিচিতি লাভ করেন তানিশা মুখার্জি। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। আপাতত সিনেমা থেকে দূরে রয়েছেন। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা। টাইমস নাউ অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X