বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৬:৪৫ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত
আনুশকা শর্মা। ছবি : সংগৃহীত

হোমিওপ্যাথি চিকিৎসার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নেটিজেন ও চিকিৎসকদের একাংশের তোপের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। একটি ভিডিও শেয়ার করে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়েই এই বিপাকে পড়েন এই সুন্দরী।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন আনুশকা শর্মা। ভিডিওটিতে দেখা যায়, বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং বিশিষ্ট শিল্পোদ্যোগী নমিতা থাপার আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করছেন। সেখানে প্রতিটি চিকিৎসাপদ্ধতির সহাবস্থান ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।

ভিডিওর কথোপকথনে চিকিৎসক রাজন শঙ্করন বলেন, ‘হোমিওপ্যাথি আসলে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং মানুষের চিকিৎসা করে। মানুষকে ভেতর থেকে সুস্থ করার মাধ্যমেই তার রোগও সেরে ওঠে।’

আর সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনে সুস্থ থাকার পেছনে হোমিওপ্যাথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চিকিৎসক রাজন শঙ্করনের চিকিৎসাপদ্ধতি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। স্বাস্থ্য-সচেতন জীবনযাপন সম্পর্কে তার চিন্তাভাবনাকে আমি ভীষণ মূল্য দিই।‘

আনুশকার এই পোস্টের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। বিজ্ঞানমনস্ক ও আধুনিক চিকিৎসাব্যবস্থার সমর্থকদের একাংশ এই পোস্টের কড়া সমালোচনা করেন। সমালোচকদের দাবি, যেখানে আধুনিক বিজ্ঞান এখনো হোমিওপ্যাথি চিকিৎসাকে পুরোপুরি স্বীকৃতি দেয় না, সেখানে একজন সেলিব্রিটি হয়ে এমন অবৈজ্ঞানিক পদ্ধতির প্রচার করা অনুচিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X