স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ‍ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ‍ছবি : সংগৃহীত

দুজন দুই ভিন্ন জগতের তারকা। দুজনকে একসঙ্গে দেখতে পাওয়াটা অনেকের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। বড় অঙ্কের অর্থে এ জুটিকে বিজ্ঞাপনের প্রস্তাব দিয়েও সূচি পায় না অনেক প্রতিষ্ঠান। সেখানে কি না একটি রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হলো বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। এমনই এক তথ্য ফাঁস করেছেন ভারতীয় নারী দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ।

তিনি জানান, নিউজিল্যান্ডে একই সময়ে ভারতের নারী ও পুরুষ দলের সিরিজ চলছিল ভিন্ন দুই দলের বিপক্ষে। সেই সময় কোহলির কাছ থেকে পরামর্শ নিতে যান জেমিমা। সেখানে ছিলেন স্মৃতি মন্ধানাও। হোটেলের একটি ক্যাফেতে দেখা হয়েছিল তাদের।

আলোচনা চলাকালেই তাদের সঙ্গে যোগ দেন বিরাটের স্ত্রী আনুশকা। সে হোটেলেই ছিলেন তিনি। ধীরে ধীরে ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে শুরু করেন তারা। আড্ডা জমে উঠেছিল, তখনই ঘটে ছন্দপতন।

জেমিমা বলেন, ‘দেখে মনে হচ্ছিল আমরা ছোটবেলার বন্ধু, যাদের অনেক দিন পর দেখা হয়েছে। কিন্তু একটা কারণেই আমাদের এই আলোচনা থামাতে হয়েছিল। ক্যাফের লোকেরা আমাদের বের করে দিয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে ওখানে বসেছিলাম। তাই ওরা আমাদের চলে যেতে বলে।’

সামনেই ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবেন জেমিমা ও মান্ধানা। এবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে কোহলি এখন ক্রিকেটের বাইরে। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে ফরম্যাটে খেলছেন তিনি। আপাতত খেলা না থাকায় লন্ডনে সপরিবারে ছুটি কাটাচ্ছেন কোহলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X