বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নয়া প্রেমে শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে খুব একটা ‘হিট’ ছবির মুখ দেখাতে পারেননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে সর্বশেষ এই নায়িকার ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমাটি ব্যবসায়িকভাবে বেশ সফলতা লাভ করে। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের কারণে বারবার চর্চায় উঠে আসছেন তিনি। কিছুদিন আগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠিয়েছে তাকে। এদিকে ফের নতুন প্রেমের খবরে সংবাদ শিরোনামে শ্রদ্ধার নাম।

জানা গেছে, শ্রদ্ধার হিট চলচ্চিত্র ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’র লেখক রাহুল মোদির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা। চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে ডিনার ডেটে তাদের একসঙ্গে দেখা যায়। নৈশভোজের পরে পাপারাৎজিদের সামনে পড়েন এই লাভ বার্ড।

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শ্রদ্ধার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমায় কাজের সুবাদে তারা একে অপরের কাছাকাছি আসেন। এখনই তারা তাদের সম্পর্কে বিষয়টি সামনে আনতে চান না।

ডিনার ডেটে একসঙ্গে তাদের ছবি তোলার সময় দুজনই বেশ হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ তারা তাদের ডেটিংয়ের বিষয়টি নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন। পরিবার থেকেও তাদের সম্পর্ক মেনে নিয়েছে। তবে ডিনার ডেটের ছবি প্রকাশ্যে আসার পর বেশ অবাক তারা। কারণ উভয়েই চেয়েছেন সম্পর্কটা এভাবেই এগিয়ে যাক।

এর আগে ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠের সঙ্গে এই নায়িকার প্রেমের গুঞ্জন ওঠে। তবে সেই প্রেমে তাদের কেউই সিলমোহর দেননি। নতুন প্রেমের সিলমোহর কবে দেন সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ সিনেমায়। বক্স অফিসে সফল ছিল সিনেমাটি। এরপর অভিনেত্রীকে দেখা যাবে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘স্ত্রী’ চলচ্চিত্রের সিক্যুয়েলে। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। শিগগির সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X