বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বলিউড থেকে দূরে সরছেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি : সংগৃহীত

বিয়ে করে আমেরিকায় থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একে একে বিক্রি করে দিচ্ছেন তার মুম্বাইয়ের সম্পত্তি। তাই ভক্তদের মনে প্রশ্ন, পাকাপাকিভাবেই কি ভারত ছাড়তে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা?

চলতি বছর কিছু বলিউড তারকার বিষয়ে বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করে সমালোচিত হন প্রিয়াঙ্কা। তিনি এও বলেছিলেন যে, বলিউডে কোণঠাসা হওয়ার কারণে হলিউডে যেতে হয়েছিল তাকে।

গত মাসে মুম্বাইয়ে থাকা নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । পরিচালক অভিষেক চৌবেকের কাছে তিনি সেগুলো বিক্রি করেছেন বলে জানিয়েছিল হিন্দুস্তান টাইমস। সেগুলোর একটির দাম প্রায় ২.২৩ কোটি রুপি, অন্যটি ৩.৭৫ কোটি। এর আগে এপ্রিল মাসে লোখান্ডওয়ালার আরেকটি ফ্ল্যাট ৭ কোটি রুপিতে বিক্রি করেছিলেন এই অভিনেত্রী।

সর্বশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ থেকেও সরে দাঁড়িয়েছেন এই চিত্রনায়িকা। তার সরে দাঁড়ানোর বিষয়ে নির্মাতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘটে প্রিয়াঙ্কার অ্যাপয়েন্টমেন্টগুলো এলোমেলো হয়ে গেছে। সব মিলিয়ে একটা গোলমাল হয়েছে। আমি বিশ্বাস করি, সিনেমার নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে’।

জানা গেছে, খুব শিগগিরই হলিউডের ‘হেড অব স্টেট’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ২০১৮ সালে আমেরিকান কণ্ঠশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরপর সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। কয়েক বছর আগে নিউইয়র্কে রেস্তোরাঁও খোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X