বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আমি পুরোনোতে বাঁচি : জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, জীবনে সাফল্য অর্জনে মেধার চেয়ে বেশি প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি ও আত্মনিবেদন। তার ভাষায়, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য আসবে।’

সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে অতিথি হয়ে এসে নিজের জীবন ও কর্মজীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। পর্বটি প্রচারিত হবে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান, প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

অভিনয় জীবনের শুরুর দিকের কথা স্মরণ করে জয়া বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ আ ক খ শিখতে পেরেছি।’ তার মতে, এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম ও ধৈর্যই ছিল প্রধান চালিকা শক্তি।

নিজেকে ‘পুরোনো জিনিসের ভক্ত’ আখ্যা দিয়ে জয়া জানান, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ।’

কথোপকথনের একপর্যায়ে তিনি জানান, তার বাসায় রয়েছে প্রায় ২০০ বছর পুরোনো একটি আলমিরা এবং সেই খাটটিও সংরক্ষিত আছে, যেখানে তার জন্ম হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে জয়া বলেন, ‘কমেন্টবক্স আমি খুব একটা পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে অশোভন মন্তব্য রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তারা একদিন না থাকলেও সেই কথাগুলো থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সমান ব্যস্ত জয়া আহসান। তিনি জানান, তার প্রযোজনা সংস্থা ‘সি-তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মিত হচ্ছে, যা খুব শিগগিরই মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X