বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম

শাকিব খান ও সিয়াম আহমেদ I ছবি : সংগৃহীত
শাকিব খান ও সিয়াম আহমেদ I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমায় নয় বছরের ক্যারিয়ারে নায়ক সিয়াম আহমেদ প্রমাণ করেছেন তিনি সম্মুখ সাড়ির যোদ্ধা। সর্বশেষ ‘জংলি’ দিয়ে তিনি আবারও নিজের জাত চিনিয়েছেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এ সিনেমা দেশের পাশাপাশি বিদেশেও প্রশংসিত হয়েছে। এবার এ নায়ক শুটিং করছেন ‘রাক্ষস’ নামে একটি সিনেমার।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় সিয়ামের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বর্তমানে এ জুটি রয়েছেন শ্রীলঙ্কায়। এদিকে ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার খেতাবপ্রাপ্ত নায়ক শাকিব খানও তার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে রয়েছেন শ্রীলঙ্কায়।

এই দুই নায়কের সিনেমা একসঙ্গে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তাই সিয়াম ভক্তদের মতে এবারও শাকিবের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবেন সিয়াম। শাকিবের ঘাড়ে শ্বাস ফেলছেন তিনি এমন মন্তব্যও করছেন কেউ কেউ। কিন্তু সম্প্রতি এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, ‘সে রকম কিছুই না। ২৬ বছর ধরে ঢাকাই সিনেমাকে কাঁধে নিয়ে বয়ে চলেছেন শাকিব খান। তার সমতুল্য হওয়া সহজ নয়।‘ অভিনেতা জানান, তিনি সেই চেষ্টাও করেন না। নিজের কাজটুকুই শুধু করে যান।

সিয়াম বলেন, ‘ঈদ আমাদের বড় উৎসব। ওই সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটা ভেবেই আনন্দ। আমাদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।

‘অভিনেতার দাবী, তিনি নিজেই নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। দর্শক নতুন সিনেমা কতটা ভালবাসল। তাদের নতুন কী দিতে পারলেন। আগের সিনেমার থেকে নিজেকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারলেন এ বিষয়টি নিয়েই তিনি সবসময় ভাবেন। শুধু তাই নয়, শাকিব খানকে অনুসরণ করেন সিয়াম এমনটাও তিনি জানিয়েছেন।

তবে নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে যথেষ্ট সজাগ এ অভিনেতা। এদিকে সম্প্রতি সুস্মিতার সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। যে ছবি দেখে ভক্ত-দর্শকের দাবি প্রেমে মজেছেন নতুন এ জুটি। অভিনেতা জানান, তেমন কিছুই না, তবে তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে । বন্ধুত্ব না হলে কাজ করা যায় না এমন দাবীও করেন সিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X