বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে : মম

জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত
জাকিয়া বারী মম। ছবি : সংগৃহীত

সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে কেউ ফিরেছেন গ্রামে, কেউবা ব্যস্ত ইট-পাথরের রাজধানীর উৎসবে। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও মেতেছেন ঈদের আমেজে। তবে এই উৎসবের আবহেও বিশ্ব পরিস্থিতির অস্থিরতা নিয়ে নিজের বিষাদ মেশানো অনুভূতির কথা জানিয়েছেন জনপ্রিয় লাক্স তারকা ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন মম। তবে তার সেই শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে চলমান বিশ্ব রাজনীতির অস্থিরতা এবং যুদ্ধবিগ্রহ নিয়ে গভীর উদ্বেগ। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এই অভিনেত্রীর মনকে ভারাক্রান্ত করে তুলেছে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ঈদবার্তায় মম লিখেছেন, ‘বিশ্বজুড়ে যুদ্ধ। হতাশা-কান্না-অস্থিরতা-বিশ্বাসহীনতা; তবু আমাদের ধূসর জীবনে ঈদ আসে।‘

উৎসবের রঙিন দিনেও পৃথিবীর অন্য প্রান্তের মানুষের দুঃখ-দুর্দশার কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘তারপরও এই ঈদ হোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা আর ভালোবাসার। সকলের জীবন হয়ে উঠুক নিরাপদ, সুস্থ ও মনের মতো। ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। ঈদ মোবারক।’

মমর এই মানবিক ও সংবেদনশীল বার্তাটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরা যেমন তাকে ঈদের ফিরতি শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি যুদ্ধের বিরুদ্ধে তার এই অবস্থানের প্রশংসাও করছেন সহকর্মীরা। ব্যক্তিগত জীবনে উৎসব পালন করলেও, বিশ্বশান্তির প্রতি তার এই আকুতি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X