রিয়েল তন্ময়
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

রটারড্যামে দেশের গর্ব তিন অভিনেত্রী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাজিফা তুষি। তিনজনই বর্তমানে অবস্থান করছেন নেদারল্যান্ডসে। তবে ব্যক্তিগত কোনো ভ্রমণ উদ্দেশ্য নয়, তিন অভিনেত্রীই অংশ নিয়েছেন রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে। গত ২৯ জানুয়ারি থেকে নেদারল্যান্ডসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এবারের আসরে প্রথমবার একসঙ্গে জায়গা করে নিয়েছে দেশের তিন সিনেমা। এগুলো হলো বাঁধন ও মম অভিনীত মাস্টার, নাজিফা তুষি অভিনীত রইদ, অন্যটি হলো দেলুপি। নিজেদের অভিনীত সিনেমা নিয়েই এবার রটারড্যামে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রীরা।

বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম অভিনীত সিনেমা মাস্টার। রাজনৈতিক থ্রিলার ঘরানার এ সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ১ ফেব্রুয়ারি গণমাধ্যম ও ইন্ডাস্ট্রির জন্য সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। ২ ফেব্রুয়ারি হয় সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার, সঙ্গে ছিল প্রশ্নোত্তর পর্বও। এক শিক্ষক জাহিরের রাজনীতিতে জড়িয়ে পড়া এবং তার উত্থানের গল্পে নির্মিত হয়েছে এ সিনেমা। এদিকে গতকাল নেদারল্যান্ডস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন মম। সে সময় মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করেন এ অভিনেত্রী। তিনি লেখেন, “ছোটবেলা থেকে দেশকে নিয়ে অনেকবার বিদেশ গিয়েছি, নাচে-অভিনয়ে। এবার ‘মাস্টার’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। সত্যি এমনই যে, নিজের পাশে মানুষ কম মানুষকে পায় বাস্তবতায়। আর আমার নিজের সময়ে মনে পড়ে আম্মাকে আর নিজের দেশকে।”

উৎসবে মাস্টারের অংশগ্রহণ প্রসঙ্গে বাঁধন বলেন, “আমার অভিনীত ‘মাস্টার’ সিনেমা রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে, এটি আমার জন্য অনেক খুশির খবর।” অন্যদিকে রটারড্যাম উৎসবের সবচেয়ে আলোচিত বিভাগ টাইগার কম্পিটিশনের জন্য অফিসিয়ালি নির্বাচিত হয়ে অংশ নিয়েছে নাজিফা তুষি অভিনীত ‘রইদ’ সিনেমা। এটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। নির্মাতা জানান, এটি একটি প্রেমের গল্প। তবে সেই প্রেম একা নয়, সঙ্গে আছে চারপাশের জীবন, সময় আর বাস্তবতা। ফেব্রুয়ারির ২, ৩ ও ৫ তারিখে সিনেমাটির তিনটি প্রদর্শনী হয়। এ ছাড়া আগামীকালও রয়েছে সিনেমাটির আরও একটি প্রদর্শনী। রটারড্যাম থেকে শেয়ার করা এক পোস্টে তুষি লিখেছেন, ‘হিম হয়ে যাওয়া শীতল শহরে, রইদ উঠেছে রটারড্যামে’—এই এক লাইনের মধ্যেই যেন ধরা পড়ে পুরো রইদ টিমের অনুভূতি।

রটারড্যামের ব্রাইট ফিউচার বিভাগে জায়গা করে নিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘দেলুপি’। চিত্রনাট্যে দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের নিরন্তর সংগ্রাম উঠে এসেছে। সিনেমাটি নিয়ে গত ২৭ জানুয়ারি নির্মাতা ও টিম রটারড্যামে পৌঁছেছেন। ৩১ জানুয়ারি উৎসবে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। দ্বিতীয় শো প্রদর্শিত হয় ৪ ফেব্রুয়ারি। আজ সিনেমাটির তৃতীয় প্রদর্শনী রয়েছে। এরপর ৭ ফেব্রুয়ারি রয়েছে এর শেষ প্রদর্শনী। চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনদের অভিনয়ে ‘দেলুপি’ স্থানীয় গল্প হয়েও আন্তর্জাতিক দর্শকের সামনে বাংলাদেশের স্বাধীন সিনেমার সম্ভাবনাকে স্পষ্ট করে তুলছে।

একই উৎসবে তিনটি বাংলাদেশি সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রশিল্পের জন্য নিঃসন্দেহে গর্বের। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গল্প, নির্মাতা ও অভিনয়শিল্পীদের এ দৃশ্যমানতা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

বিশ্ব পরিবেশ দিবস আজ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আজকের নামাজের সময়সূচি

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

১০

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

১১

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

১২

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

১৩

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১৪

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

১৫

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১৬

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১৭

পাকিস্তানের সিরিজ জয়

১৮

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৯

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

২০
X