বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে কাদের কুকুর বলে তীব্র আক্রমণ করলেন মিষ্টি

মিষ্টি জান্নাত । ছবি : সংগৃহীত
মিষ্টি জান্নাত । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায়। ব্যক্তিগত কারণে বছরের পর বছর আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার ৮ এপ্রিল বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি সরাসরি জানতে চান তার তো এত জ্বালা নেই তাহলে অন্যদের এত জ্বালা কেন। অবশেষে তাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে বলে জানান তিনি। মিষ্টি আরও জানান যেখানে সব প্রোগ্রাম তার পরিকল্পনায় করা সেখানে যারা এসেছিলেন তারা তার পরিকল্পনায়ই এসেছিলেন।

স্ট্যাটাসে কিছু প্রশ্নও তুলে ধরেন মিষ্টি যদিও স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করছেন। তিনি উল্লেখ করেন অনেকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও প্রধান অতিথি হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝেন না। তার মতে প্রধান অতিথি হতে হলে যোগ্যতা থাকতে হয় এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তিরাই এ দায়িত্ব পান।

মিষ্টি জান্নাত সতর্কবার্তাও উচ্চারণ করেছেন। তিনি জানান কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না। যার সঙ্গে এসব ছড়ানো হচ্ছে তিনি তার ব্যবসায়িক পার্টনার এবং তার বন্ধু। সুতরাং যারা এটি করছে তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না বলে তিনি সবাইকে মাথায় রাখতে বলেন।

পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য উপস্থিত হলে যে পারিশ্রমিক দিতে হয় সেই অর্থে তথাকথিত পাঁচজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।

প্রসঙ্গত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাতের রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মিষ্টি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন এবং রাজধানীতে তার নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১১

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১২

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৩

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৫

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৬

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৭

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৯

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

২০
X