বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণী হত্যা হচ্ছে ভেবে মাছ ডিম ছাড়ছেন জয়া

জয়া আহসান । ছবি : সংগৃহীত
জয়া আহসান । ছবি : সংগৃহীত

বয়স যেন তার কাছে স্রেফ একটা সংখ্যা। রূপের জাদুতে দুই বাংলার দর্শকদের হৃদয়ে এখনো রাজত্ব করছেন জয়া আহসান। তার চিরতরুণ ফিটনেস আর উজ্জ্বল ত্বক নিয়ে ভক্ত থেকে শুরু করে সহকর্মীদেরও কৌতূহলের শেষ নেই। তবে এই সৌন্দর্যের পেছনের রহস্য খুঁজতে গিয়ে এবার জানা গেল তার অভিনব এক খাদ্যাভ্যাসের কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খাওয়াদাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

তিনি জানান, গত তিন বছর ধরে নিজেকে প্যাস্কিটেরিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। জয়ার কথায়, ‘আমি খেতে ভালোবাসি এবং আমি খাই। আমার মনে হয় মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য খাওয়া প্রয়োজন। অনেকেই ডায়েট মেনে বিদেশি খাবার খায়, কিন্তু আমি তেমনটা করি না।’

তবে এই খাদ্যাভ্যাসের পেছনে রয়েছে একধরনের মানসিক পরিবর্তন। বর্তমানে মাছ বা ডিম খেতেও অস্বস্তি বোধ করছেন তিনি। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ইদানীং তো ডিমও খেতে পারছি না, মাছও খেতে পারছি না। আমার মনে হয় আমি প্রাণী হত্যা করছি। এটি আমার একটি মানসিক সমস্যা।’

প্রাণী অধিকার নিয়ে কাজ করতে গিয়েই এই অনুভূতির জন্ম হয়েছে বলে জানান তিনি। জয়ার কথায়, ‘আমি যখন অ্যানিমেল রাইটস নিয়ে কাজ করা শুরু করলাম, তখন থেকে এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে আমার মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের খাবার খেয়ে ফেলছি। তবে আমি মনে করি সবারই প্রোটিন গ্রহণ করা উচিত, বিশেষ করে মেয়েদের।’

খাবারের ক্ষেত্রে নিজের পছন্দ নিয়েও মজার মন্তব্য করেছেন জয়া। তিনি বলেন, ‘শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ আর পেঁয়াজ না দিলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমাদের শুটিংয়ের জাতীয় খাবার।’

পাশাপাশি প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা তার জন্য অপরিহার্য বলেও জানান তিনি। সবজি ও কাঁচা খাবারের প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই। অনেকে মজা করে বলেন তিনি নাকি সবকিছু কাঁচাই খান। তবে এ প্রসঙ্গে জয়ার ব্যাখ্যা, ‘সবকিছু কাঁচা খাই না, তবে আমি অনেক কিছু কাঁচা খেতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X