বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পূজার বাবা আগেও জেলে গিয়েছিলেন: ইকবাল 

পূজার বাবা আগেও জেলে গিয়েছিলেন: ইকবাল  । ছবি : সংগৃহীত
পূজার বাবা আগেও জেলে গিয়েছিলেন: ইকবাল  । ছবি : সংগৃহীত

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ভুক্তভোগী মিজানুর রহমানের দায়ের করা মামলায় ডিএমপি ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে বিনোদন পাড়ায় নানা চর্চার মাঝেই এবার ঘি ঢাললেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল।

রোববার বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূজা চেরির পরিবার ও তার বাবার অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই পরিচালক।

মোহাম্মদ ইকবাল দাবি করেন, ‘পূজা চেরির বাবা নতুন জেলে যাননি, এর আগেও গেছেন। যেহেতু এটা আমার এলাকা তাই বিষয়টি আমি ভালোভাবেই জানি। আমি যতটুকু জানি তিনি সম্ভবত আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেই কারণেই পূজার বয়স যখন মাত্র চার পাঁচ বছর তখনো তিনি গ্রেপ্তার হয়েছিলেন।’

সংবাদ সম্মেলনে পরিচালক ইকবালের বক্তব্যে উঠে আসে পূজা চেরির ছোটবেলার কষ্টের দিনগুলোর কথাও। এই নির্মাতা জানান পূজার বাবা গ্রেপ্তার হওয়ার কারণে তার মা আলাদা হয়ে গিয়েছিলেন।

পূজার মা টেইলার্সের দোকান চালাতেন তা উল্লেখ করে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার বাসার পাশেই ছোট্ট একটা টেইলার্সের দোকান ছিল যেখানে পূজার মা কাপড় সেলাই করতেন। সেই দোকানে বসেই মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে।’

এদিকে বাবার আর্থিক লেনদেনের এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে এর আগেই জানিয়েছেন নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে পূজা চেরি বলেন, ‘মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’ তবে পূজার পরিবার নিয়ে মোহাম্মদ ইকবাল সদ্য যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এই চিত্রনায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১০

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১১

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১২

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৩

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৪

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

১৫

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১৬

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১৭

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১৮

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৯

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

২০
X