বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে আমার সংশ্লিষ্টতা নেই: পূজা

পূজা চেরি । ছবি : সংগৃহীত
পূজা চেরি । ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পূজার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তবে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পূজা। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’

পূজা চেরি আরও বলেন, ‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’

বাবার আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পর্ক নেই বলে দাবি করেন পূজা। তিনি বলেন, ‘আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।’

পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে জানান তিনি। পূজা মনে করেন এটি আইনি বিষয় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন ও সিদ্ধান্ত নেবেন। ফেসবুক পোস্টের শেষে তিনি এই স্পর্শকাতর বিষয়ে তাকে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X