কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মোশন পিকচার্স লিমিটেড’ মানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘রকস্টার’। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং পান্থ কানাইসহ একঝাঁক গুণী শিল্পী ।

সংগীত আয়োজনে রয়েছেন আহমেদ হাসান সানি, জাহিদ নিরব ও পান্থ কানাইয়ের মতো জনপ্রিয় তারকারা। পর্দার আড়ালে কাজ করেছেন দেশের খ্যাতনামা কুশলীগণ এবং একঝাঁক উদ্যমী তরুণ প্রাণ। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রটিকে একটি বৈশ্বিক মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো এবং নির্মাণের দায়িত্বে রয়েছে ‘পিনহুইল ফিল্মস’ ।

মিডিয়াকম লিমিটেডের পরিচালক (মিডিয়া বায়িং) জানান, বর্তমান সময়ে দেশীয় চলচ্চিত্র শিল্প যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা বড় পরিসরে এই ঝুঁকি গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, আপনাদের প্রচারমাধ্যমের আন্তরিক সহযোগিতা পেলে এই চলচ্চিত্রটি শুধু ব্যবসায়িক সাফল্যই পাবে না, বরং বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১০

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১১

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১২

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৩

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৪

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৫

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৭

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৮

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৯

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

২০
X