কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছোটবেলায় মনে হতো প্রতি মাসেই যদি ঈদ হতো : জয়া

জয়া আহসান । ফাইল ছবি
জয়া আহসান । ফাইল ছবি

ঈদ মানেই আনন্দ, উচ্ছ্বাস, উৎসব। তবে এ অনুভূতি কাল, পাত্র, সময় ভেদে বিভিন্ন রকম হয়। যেমন অনেকেই বলে থাকেন, বড় হয়ে গেলে ছোটবেলার ঈদআনন্দকে মিস করেন। ছোটবেলার ঈদআনন্দ তুলনাহীন। দায়িত্ব ও সময় বদলের সঙ্গে ঈদ আয়োজনের ধরনও অনেক বদলে যাওয়ার কারণে অনুভূতিরও পরিবর্তন হয়।

আর এই বিষয়টি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছোটবেলার ঈদের আনন্দ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য দেখেন তিনি।

আগের ঈদ বেশি আন্তরিক, প্রাণবন্ত এবং আবেগঘন ছিল বলে মন্তব্য তার।

সম্প্রতি এক আলাপচারিতায় শৈশবের ঈদের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে এমন অনুভূতি প্রকাশ করেন জয়া আহসান।

এই অভিনেত্রী জানান, রোজার ঈদ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে যেত কোরবানির ঈদের অপেক্ষা। ছোটবেলায় ঈদ ছিল বছরের সবচেয়ে আনন্দের সময়।

জয়া বলেন, ছোটবেলায় মনে হতো, প্রতি মাসেই যদি ঈদ হতো! ঈদের আসল আনন্দটা আসলে ছোটবেলাতেই ছিল।’

স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, কোরবানির ঈদের আগে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে দল বেঁধে বিভিন্ন বাড়িতে গরু দেখতে যেতাম। কোথায় কেমন গরু এসেছে, কোনটি বড় বা দেখতে আলাদা—এসব নিয়েই শিশুদের মধ্যে থাকত দারুণ উৎসাহ।

তিনি বলেন, তখন ঈদ শুধু নতুন পোশাক বা খাবারের উৎসব ছিল না, পুরো পরিবেশজুড়েই থাকত আনন্দের আমেজ। আত্মীয়-স্বজনের বাড়ি যাওয়া, একসঙ্গে খাওয়া আর গল্পে মেতে ওঠাই ছিল ঈদের বড় আনন্দ।

বর্তমান সময়ের ঈদ অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে মন্তব্য তার। সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যস্ততা আর নগরজীবনের চাপের কারণে আগের সেই আবেগ আর সরল আনন্দ যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১০

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১১

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৪

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৫

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৬

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৭

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৮

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৯

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

২০
X