বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

'আমাদের শিল্পীরা কি মারা গেছে?'— বললেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি - সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি - সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শিক্ষার্থীদের আন্দোলন ও বানভাসি মানুষের দুর্দশার প্রসঙ্গ টেনে শিল্পীদের প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মাহি লেখেন, 'আমাদের শিল্পীরা কি মারা গেছে? শিল্পী সমিতি কি মারা গেছে? আমরা কেন প্রতিবাদ করছি না? কিসের এত ভয় আপনাদের?'

এরপর শিল্পীদের উদ্দেশে তিনি আরও লেখেন, 'মনে রাখবেন, রিজিকের মালিক ওই উপরওয়ালা। আপনার একটা প্রতিবাদে আপনার রিজিক কমাবেন না।'

স্ট্যাটাসের শেষাংশে মাহি শিক্ষার্থী ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেখেন, 'শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বানভাসি মানুষের পাশে দাঁড়ান।'

মাহিয়া মাহির এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও দিচ্ছেন।

পোস্টের কমেন্টে একজন লিখেছেন, 'ফেসবুকে জানালেন এবার সমিতির নেতাদের আপনার কাছে অবশ্যই নাম্বার আছে কল দিয়ে দেখেন কি বলে! ডলার পেলে ফ্যামিলি নিয়ে নেমে যাবে....কিন্তু এবার অধ্যায় আর জুলাই ভিন্ন।' তবে এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে এই পোস্ট করার তিন ঘন্টা আগে এ নায়িকা আরও একটি পোস্টে ছাত্রদের উদ্দেশ্যে লিখেন, 'সেদিন যারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তোমাদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিলো আজ তারাই তোমাদের গলা চেপে ধরছে।'

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ।তারা ‘শিক্ষার্থী ঐক্য’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। সেখান থেকে সোমবার (১৩ জুলাই) আন্দোলনে নামা এবং বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, উত্তরা ও মিরপুরসহ কয়েকটি স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। এ ছাড়া রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং সরকারি রাজেন্দ্র কলেজ, রংপুর জিলা স্কুলসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ

প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকাকে একের পর এক কোপ

পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি ট্রাম্পের

ইয়াবাকাণ্ডে পদ হারালেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য

রাস্তা নিয়ে বিরোধের জেরে তুমুল সংঘর্ষ, নিহত ১

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জুলাই শহীদদের কাছে চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা

মেসির সঙ্গে কী হয়েছিল? এক সপ্তাহ পর মুখ খুললেন মিশর কোচ

ডাবের পানি খাইয়ে প্রতারণা, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

১০

‘ফার্মের মুরগি’ প্রসঙ্গে কী বলেছিলেন শিক্ষামন্ত্রী?

১১

এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৭৯

১৩

বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

১৫

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

১৬

দাঁড়াতে পারছে না হাতি ‘রাজু বাহাদুর’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মালিক

১৭

ঢাবি লোক প্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত

১৮

ব্র্যাক ব্যাংক এখন দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক

১৯

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার আহ্বান অংশীজনদের

২০
X