কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের

হরমুজ প্রণালিতে পাহারা দিচ্ছে আইআরজিসির নৌবাহিনী। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে পাহারা দিচ্ছে আইআরজিসির নৌবাহিনী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নতুন এ উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালি, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিচালিত হয়।

ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই পুনরায় খুলে দেওয়া হবে না। তিনি বলেন, প্রণালিতে ইরানের অধিকার রক্ষায় দেশটির বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, অস্ত্র গুদাম এবং একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রসহ একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে প্রতিরক্ষামূলক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর হাতে আসা এক চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে প্রশাসন নতুন করে ৬০ দিনের সময়সীমা পাবে। এরপর হামলা অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতিটি পণ্যের ওপর বিশ শতাংশ হারে অর্থ আদায় করবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ পুনর্বহাল এবং ইরান বা ইরানের গ্রাহকদের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি।

ট্রাম্পের এ ঘোষণার সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, এটি কার্যত জলদস্যুতা।

সূত্র : রাশিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১১

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১২

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৩

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৪

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৫

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৬

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৭

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৮

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৯

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

২০
X