কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

রাত ১টার মধ্যে ঝড়ের আভাস। ছবি : সংগৃহীত
রাত ১টার মধ্যে ঝড়ের আভাস। ছবি : সংগৃহীত

দেশের ৯ অঞ্চলে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেটের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ পূব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১০

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১১

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১২

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

১৩

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

১৪

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

১৬

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

১৭

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

১৯

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০
X