বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের অভিজ্ঞতা জানালেন ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এবারর নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।

দিনের বিভিন্ন সময় যার যার কেন্দ্রে ভোট দিয়েছেন শোবিজ তারকারা। ভোটের পর নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন কেউ কেউ। তাদেরই একজন হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ঢাকা-১০ আসনের ভোটার তিনি। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদ। তাকেই ভোট দিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন ভাবনা। আরও জানান, রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।

দুপুরের আগে ভোটকেন্দ্রে যান অভিনেত্রী ভাবনা। সেখানে ভোট দেওয়ার পর আশপাশের কিছু কেন্দ্রেও গিয়েছেন। ফেসবুক আইডিতে ভোট দেওয়ার ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ খুব ভালো। ভোট দিয়ে ভালো লেগেছে। আশা করছি, আমার পছন্দের প্রার্থী জয়ী হবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X