বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আবেগে লাখ টাকা দামের শাড়ি কিনেছেন শিরিন শিলা

চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : রনি বাউল
চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি : রনি বাউল

আবেগের তাড়নায় লাখ টাকার ওপরে খরচ করে একটা শাড়ি কিনে ফেললেন চিত্রনায়িকা শিরিন শিলা। সেটি পরেই করলেন জন্মদিনের পার্টি। কিন্তু শাড়িতে এত পাথর ছিল যে, সেটি বহন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল নায়িকাকে। মোটামুটি এক ঘণ্টা পরে থাকতে পেরেছিলেন সেই শাড়ি। এরপরই সেটি বদল করার জন্য অস্থির হয়ে ওঠেন। সেই থেকে পোশাকের ক্ষেত্রে সৌন্দর্য নয় বরং আরামকে বেশি গুরুত্ব দেন এই নায়িকা।

শিরিন শিলা বলেন, কমফোর্ট ও সৌন্দর্যের মধ্যে আগে হচ্ছে কমফোর্ট। কারণ আমি যদি ক্যারি করতে না পারি, জিনিসটা যদি কমফোর্ট না দেয়, তাহলে সৌন্দর্য দিয়ে কী করব আমি। একবার এক লাখ টাকার ওপরে খরচ করে একটি শাড়ি কিনেছিলাম, কিন্তু সেটি এত পাথর দিয়ে তৈরি যে আমি এক ঘণ্টাও পরে থাকতে পারিনি। শাড়িটি দেখে মনে হয়েছিল কিনব, আবেগের তাড়নায় কিনেছি। কিন্তু সেটা আমি পরে থাকতে পারেনি। শুধু মনে হচ্ছিল, কখন আমি এটা খুলব! কখন পরিবর্তন করব! সৌন্দর্যের চেয়ে কমফোর্টেবল লাগাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কালবেলার সাপ্তাহিক বিনোদনবিষয়ক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা।

নিজের পোশাকের ফিরিস্তিতে নায়িকা বলেন, আমার গাউন আছে ৩৫ থেকে ৪০টি। প্রায় একশ শাড়ি আছে। ৭০টির ওপরে জিন্সের প্যান্ট আছে; আরও বেশি হতে পারে। আমি কাপড়ের ব্যাপারে শৌখিন। তবে সবচেয়ে বেশি শখ জুতায়। আমার বাসায় অনেক জুতা। দেড়শ জোড়ার ওপরে হবে।

এত সব পোশাক গুছিয়ে রাখতে নারাজ এই নায়িকা। বললেন, আমার ওয়ার্ডরোবের সবকিছু এলোমেলো থাকে। কারণ আমি একেক দিন একেকটা ড্রেস পরি। আজ আমি যেটা পরেছি, এটা আগামী এক-দেড় বছর আর পরব না। তবে আমি রিপিট করে পরি। এমন নয় যে, আমি এই ড্রেসটা আর জীবনেও পরব না। অবশ্যই এটা পরব। দেখা যাবে ছয় মাসে একদিন অথবা এক বছরে একদিন এটা পরেছি। যদিও ছয় মাস পর আর খুঁজে পাই না।

তিনি আরও বলেন, আমার ওয়ার্ডরোবে এত ড্রেস যে রাখার জায়গা নেই। আমি কখন কোথায় কোন ড্রেস রাখি, নিজেও জানি না। আমি যখন ড্রেস খুঁজি, তখন সব ড্রেস বের করি। খুঁজে পেলে বাকিগুলো আর ভাঁজ করে রাখি না, ওরকম করেই রেখে দিই। আমার একটা ড্রেসও সুন্দর করে গুছিয়ে রাখা হয় না। এটাই আমার কাছে সহজ মনে হয়। খোঁজা, ভাঁজ করা, যত্ন করে রাখা— এত সময় নেই।

তবে সব পোশাক যে ব্র্যান্ডেরই হতে হবে তা নয়। শিলার ভাষ্য, ব্র্যান্ড নয়, ড্রেসটা প্রথমে আমার পছন্দ হতে হবে। আমি দেখি যে ওটায় আমাকে সুন্দর লাগবে কিনা। সেলিব্রেটি হওয়ার পর ফুটপাত থেকে পোশাক কিনেছেন কিনা? জবাবে শিরিন শিলা বলেন, ফুটপাত থেকে কাচের চুড়ি কিনেছি। আমার মোটামুটি সব রঙের চুড়ি আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলীম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১১

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১২

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৩

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৪

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৫

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৬

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৭

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৮

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৯

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

২০
X