লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩১ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন অপু বিশ্বাস

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়িতে চেপে চলে যান অপু বিশ্বাস। ছবি : কালবেলা
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়ে গাড়িতে চেপে চলে যান অপু বিশ্বাস। ছবি : কালবেলা

এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলার রূপগঞ্জে মোস্তারী কমপ্লেক্সে এক প্রসাধনী পণ্যের শোরুম উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।

মোস্তারী কমপ্লেক্সে প্রসাধনী পণ্য ‘হারল্যান স্টোর’ এর শোরুম উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও এমদাদুল হক সরকার, রিমার্কের হেড অব সেলস মাজেদুর রহমান, স্টোর হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুলসহ সংশ্লিষ্টরা।

এদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মোস্তারী কমপ্লেক্সে হারল্যান স্টোর উদ্বোধনকালে। পরে সুলতান মঞ্চে পণ্যের গুণগতমান সম্পর্কে বক্তব্য দেন চিত্রনায়ক ইমন, চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ সংশ্লিষ্টরা। একপর্যায়ে চিত্রনায়ক ইমন গণমাধ্যমে কথা বলেন। পরে নায়িকা অপু বিশ্বাসের সাক্ষাৎকার নিতে চাইলে হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলিম শিমুল জানান, অনুষ্ঠান শেষে তিনি (অপু বিশ্বাস) কথা বলবেন।

দুই ঘণ্টা পর অনুষ্ঠান শেষে কথা বলতে পারবেন না বলে জানিয়ে গাড়িতে চেপে বসেন অপু বিশ্বাস। এ সময় সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়িয়ে অপু বিশ্বাস বলেন, পাবলিক প্লেসে অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেওয়া সম্ভব না। এরপর নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে হারল্যান স্টোর কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১২

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৩

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৪

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

১৫

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

১৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১৭

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১৮

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১৯

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

২০
X