কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৬:৪১ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সেন্সর বোর্ডে সদস্যপদ পেলেন পূর্ণিমা

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয় থেকে আছেন দূরে। নতুন কোনো কাজেও দেখা যায় না তাকে। মাঝে মধ্যে দুই একটা রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্বে দেখা যায়। এবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন।

আগামী এক বছরের জন‌্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। রোববার (১২ মে) ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়জন সদস্য দায়িত্ব পালন করবেন।

তা ছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১০

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১১

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১২

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৩

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৪

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৫

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৬

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৭

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৮

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৯

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

২০
X