বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

উচ্ছ্বসিত তটিনী

তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। যিনি নিজের সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই দর্শকের হৃদয়ে গেঁথে নিয়েছেন আলাদা এক আসন। তবে আলো-ঝলমলে সাফল্যের আড়ালেও ছিল একটি নীরব স্বপ্ন, বহুদিনের লালিত এক অপূর্ণ আকাঙ্ক্ষা।

অবশেষে সেই স্বপ্ন ছুঁয়ে দেখার মুহূর্ত এলো তার জীবনে। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন তটিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী তার এই ভালো লাগার কথা ভাগ করে নেন। তিনি জানান, চঞ্চল চৌধুরী এবং প্রবীর রায় চৌধুরী এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য ছিল বড় এক প্রাপ্তি।

তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সাথেও একটা হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সাথে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’

প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে।

তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X