শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে আর বাড়ি ফেরা হলো না অভিনেতা তিনুর

তিনু করিম । ছবি- সংগৃহীত
তিনু করিম । ছবি- সংগৃহীত

শোকের ছায়া শোবিজ অঙ্গনে। ভোট দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বরিশালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, তিনু করিম আজ সকালে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপু বলেন, “সে পুরোপুরি সুস্থ হয়ে বরিশাল গিয়েছিল। গলার সমস্যার কারণে কথা বলতে একটু কষ্ট হতো, এছাড়া সে ঠিকই ছিল। কিন্তু ভোট দিয়ে এসেই সব শেষ হয়ে গেল।”

এর আগে গত বছরের নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনু করিম। আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকরা যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখন অলৌকিকভাবে সুস্থ হয়ে গত জানুয়ারিতে বাসায় ফেরেন তিনি। কিন্তু সেই সুস্থতা দীর্ঘস্থায়ী হলো না। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই চিরবিদায় নিলেন এই অভিনেতা।

২০০০ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তিনু করিম দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি ‘অপেক্ষা’, ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X