বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

তিনু করিম। ছবি: সংগৃহীত
তিনু করিম। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পর্দায় কাজ করা জনপ্রিয় অভিনেতা তিনু করিমের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন। তিনি জানান, গত ২৪ নভেম্বর থেকে তিনু করিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অসুস্থতার সূত্রপাত সম্পর্কে নওশিন জানান, গত ৮ নভেম্বর অভিনেতা তিনু করিম বরিশালে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমতে থাকলে ২৪ নভেম্বর তাকে দ্রুত ঢাকায় আনা হয় এবং একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে দুই দিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। ফলে তাকে আইসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) হঠাৎ করেই তার রক্তচাপ ও সুগার লেভেল আশঙ্কাজনকভাবে কমে যায়, যার ফলে তিনি জ্ঞান হারান।

তাৎক্ষণিকভাবে তাকে আবার আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় তিনু করিমের অভিনয় জীবনের অভিষেক ঘটে। এরপর দীর্ঘ দুই যুগ ধরে তিনি অভিনয় জগতে কাজ করছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান তিনি। এ ছাড়া ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’-সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে তিনি তার অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X