বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমি মারা গেলে পৃথিবী কি তোমার বিরুদ্ধে যেত : আলভী

যাহের আলভী । ছবি : সংগৃহীত
যাহের আলভী । ছবি : সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলায় আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা যাহের আলভী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিহত স্ত্রীকে নিয়ে এক আবেগঘন ও আক্ষেপের স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি সমাজ এবং চারপাশের মানুষের দ্বিমুখী আচরণ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন।

ইকরাকে উদ্দেশ্য করে আলভী তার পোস্টে জানতে চেয়েছেন, আজ ইকরার জায়গায় তিনি মারা গেলে সমগ্র পৃথিবী ইকরার বিরুদ্ধে যেত কি না। চারপাশের মানুষ তখন ইকরাকে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করত কি না, সেই প্রশ্নও তুলেছেন এই অভিনেতা। একমাত্র সন্তান রিজিককে নিয়ে সাধারণ মানুষের দেখানো কান্নাকে মায়াকান্না আখ্যা দিয়ে তিনি লিখেছেন, সন্তানের প্রতি এতই মায়া থাকলে তারা কি ভবিষ্যতের কথা না ভেবে নোংরাভাবে এসব বিষয় প্রকাশ্যে আনতে পারত। ছেলেটা বড় হয়ে এসব দেখলে মানসিকভাবে ভেঙে পড়বে, সে কথা কেউ ভাবছে না বলেও আক্ষেপ করেন তিনি।

স্ত্রীর বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা ছড়ানোর গুরুতর অভিযোগ এনেছেন আলভী। তিনি দাবি করেছেন, ইকরার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যা বলে সাধারণ মানুষের কাছে তাকে আরও খারাপ বানানোর চেষ্টা করছে।

পোস্টের শেষ অংশে চরম হতাশা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে আলভী লিখেছেন, খুব শিগগিরই কোনো এক পাহাড়ের চূড়ায় বসে ইকরার কাছ থেকে এসব প্রশ্নের উত্তর শুনে নেবেন তিনি। মৃত্যুর আগে ইকরার কেমন লাগছিল, সেই অনুভূতিও জানতে চাইবেন। স্বামী-স্ত্রীর মান-অভিমান শেষে ইকরা ক্ষমা চাইলে তিনি জড়িয়ে ধরে সব ঠিক করে নেবেন এবং সন্ধ্যা ঘনিয়ে এলে দুজন একসঙ্গে হারিয়ে যাবেন।

মামলার প্রধান আসামি হিসেবে আত্মগোপনে থাকা অবস্থায় এই অভিনেতার এমন আবেগঘন ও কিছুটা হতাশাগ্রস্ত স্ট্যাটাস নেটদুনিয়ায় এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই পোস্টের পেছনের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X