বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে খালুর দেওয়া ‘রানী ড্রেস’ মিস করেন ফারিন

ফারিন খান । ছবি : সংগৃহীত
ফারিন খান । ছবি : সংগৃহীত

দাদু ও নানাবাড়ির বড় মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই ঈদে বাড়তি আদর পেয়ে এসেছেন চিত্রনায়িকা ফারিন খান। তবে ছোটবেলার ঈদ এলেই তার সবচেয়ে বেশি মনে পড়ে ছোট খালুর কথা। ছোট খালু তার জন্য রানি ফ্রক এনে আলমারিতে লুকিয়ে রাখতেন এবং ঈদের আগের দিন সারপ্রাইজ হিসেবে উপহার দিতেন। সব জামা কেনার পরও এই বিশেষ সারপ্রাইজটির জন্য অপেক্ষায় থাকতেন তিনি যা এখন সবচেয়ে বেশি মিস করেন এই অভিনেত্রী।

ঈদের সকালের সেই তাড়াহুড়ো করে ভোরে ওঠা এবং গোসল করে দ্রুত রেডি হওয়ার মুহূর্তগুলোও খুব মিস করেন ফারিন। এমনকি ছোটবেলায় খালু ও খালাতো ভাইদের সঙ্গে ঈদের নামাজ পড়তেও যেতেন তিনি। কিন্তু বেশ কয়েক বছর আগে সেই প্রিয় খালু মারা যাওয়ার পর থেকে এই অভিনেত্রীর ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই কষ্ট এখন কিছুটা হালকা হয়েছে। প্রসঙ্গত ঈদে সালামি হিসেবে তিনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার এবং সর্বনিম্ন দুই হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।

অনেক বছর পর এবারের ঈদে আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়ানোর এবং একটু সাজগোজ করার পরিকল্পনা রয়েছে তার। ঈদের প্রথম দিনটি তিনি সম্পূর্ণ নিজের পরিবারের জন্যই বরাদ্দ রেখেছেন। তবে ঈদের পরদিন সিনেমা দেখতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যান্য বছরের মতো এবারও তিনি সবার আগে সুপারস্টার শাকিব খানের সিনেমা দিয়ে হলে যাওয়া শুরু করতে চান। কারণ প্রতি বছরই তিনি প্রথম শাকিব খানের সিনেমা দেখেন এবং এরপর অন্যান্য সিনেমা উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X