বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন পেমেন্ট নিয়েও টিকিট দিচ্ছে না স্টার সিনেপ্লেক্স : অমি

কাজল আরেফিন অমি । ছবি : সংগৃহীত
কাজল আরেফিন অমি । ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এর অনলাইন টিকিট ব্যবস্থাপনা নিয়ে জমে উঠেছে তীব্র বিতর্ক। ঈদের আমেজে যখন প্রেক্ষাগৃহমুখী দর্শকদের ভিড়, ঠিক তখনই অনলাইনে টিকিট কেটে বিপাকে পড়ার অভিযোগ যেন একের পর এক সামনে আসছে। সেই ক্ষোভের আগুনে এবার ঘি ঢাললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

অমি জানান, অনলাইনে পেমেন্ট সফল হওয়ার পর হটলাইনে যোগাযোগ করলে তাকে জানানো হয়েছিল টিকিট কনফার্ম হয়েছে। কিন্তু সশরীরে প্রেক্ষাগৃহে যাওয়ার পর জানা যায়, সার্ভার ত্রুটির কারণে তার বুকিংটি সফল হয়নি।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম না হওয়া- এটি সত্যিই দুঃখজনক। হটলাইনে যোগাযোগ করলে বলা হয়, টাকা কাটা মানেই টিকিট নিশ্চিত। কিন্তু পরে সশরীরে টিকিট সংগ্রহ করতে গেলে জানা যায়, সার্ভার সমস্যার কারণে তা কনফার্ম হয়নি। জানানো হয়, কেটে নেওয়া টাকা সাত কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘প্রশ্ন হলো- সার্ভার সমস্যা থাকলে পেমেন্ট কেটে নেওয়া হলো কীভাবে? টাকার চেয়েও বড় বিষয় হলো সময়ের অপচয়। সময়ের মূল্য কে দেবে? সিনেমার সব স্তরের দুর্নীতি, অনিয়ম ও ভোক্তা হয়রানি বন্ধ হোক।’ এদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

অমির মতো আরও অনেক দর্শক অনলাইনে টাকা পরিশোধ করেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই এই অব্যবস্থাপনা নিয়ে নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন।

দর্শকদের অভিযোগের মুখে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, অনলাইন টিকিটিংয়ে কোনো সমস্যা হলে গ্রাহকরা যেন প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশটসহ তাদের ইমেইল বা ইনবক্স করেন। তবে কর্তৃপক্ষের এই আশ্বাসের পরও অনেক গ্রাহক দাবি করছেন, টাকা কেটে নেওয়া হলেও টিকিট প্রাপ্তি বা অর্থ ফেরতের বিষয়ে তারা এখনো কোনো সমাধান পাননি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X